Bd বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের আহতদের দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ আহতদের দেখতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিক্যাল হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ, পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমেদ খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় অ্যাডভোকেট জুবায়ের আহতদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানান। তাদের চিকিৎসার খোঁজ নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ ন্যক্কারজনক। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস আম্মারের আহত হওয়ার ঘটনা উদ্বেগজনক। তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাসস

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailynayadiganta.com

Leave a Reply

Back to top button