Bd বাংলাদেশ

উন্মুক্ত মঞ্চে তারেক রহমান কি আলোচনা করবেন শফিকুর রহমানের সাথে

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নিজ নিজ দলের নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “প্রিয় তারেক রহমান, সুশাসন কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই নিশ্চিত হতে পারে। ন্যায্যতা ছাড়া কোনো নির্বাচনের ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না।”জামায়াত আমির বলেন, জুলাই বিপ্লবের পর রাজনীতি যে শালীন, সহনশীল ও সংঘাতহীন হতে পারে, তা তরুণ প্রজন্মের কাছে প্রমাণ করার দায় রাজনৈতিক নেতৃত্বের রয়েছে। তিনি বলেন, গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে এমন এক ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড স্থাপন করা প্রয়োজন, যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ।তিনি আরও লেখেন, যেহেতু তারেক রহমান তার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই তিনি তাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। সেখানে দু’জনই নিজ নিজ দলের ইশতেহার জাতির সামনে উপস্থাপন করবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ।পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, “আসুন, বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকতে অঙ্গীকারবদ্ধ থাকব।”

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: mirrornews24.net

Leave a Reply

Back to top button