Bd বাংলাদেশ

লাখ টাকা ও ধানের শীষের স্লিপসহ সেনাবাহিনীর হাতে আটক ২

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ এক লাখ দুই হাজার টাকা এবং ধানের শীষ প্রতীকের ভোটার স্লিপ। বুধবার উপজেলার মাধবপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর টহলরত আর্মি ক্যাম্পের সদস্যরা সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে শনাক্ত করেন।এ সময় তাদের তল্লাশি করলে উল্লেখিত টাকা ও স্লিপ পাওয়া যায়।আটকরা নিজেদের বিএনপির কর্মী বলে পরিচয় দিয়েছেন বলে জানা গেছে।

সেনা সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।তবে এখনও তাদের থানায় হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছেন বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button