Bd বাংলাদেশ

ইসলামী আন্দোলনের দুই নেতার জামায়াতে যোগদান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জামালপুরের মেলান্দহে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই নেতা জামায়াত ইসলামীতে যোগদান করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মেলান্দহ উপজেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে যোগদান করেন তারা।

যোগদানকারী নেতারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেলান্দহ পৌর শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হাদি ও ইসলামী ছাত্র আন্দোলন পৌর শাখার অর্থ সম্পাদক রাসেল মাহমুদ।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মেলান্দহ উপজেলা আমির ইদ্রিস আলী ও থানা শিবিরের সভাপতি আরিফুল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ ও দলের প্রতি আস্থা রেখেই জামায়াতে যোগদান করেছেন বলে জানান তারা।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailynayadiganta.com

Leave a Reply

Back to top button