Bd বাংলাদেশ

গুলিভর্তি পিস্তল আর দেশীয় অস্ত্রসহ বিএনপির তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বগুড়ার নন্দীগ্রামের একটি গ্রামে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ও তিনজনকে আটক করার ঘটনা ঘটেছে।অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র জব্দ করে সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে আবদুস সালামকে আটক করা হয়।পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়িতে তল্লাশি করে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে আটক করা হয় আরও দুজনকে।

মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতা ও বিএনপির দুই কর্মী রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় রাজনৈতিক সূত্রও তাদের পরিচয় নিশ্চিত করেছে।অপরাধীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button