Bd বাংলাদেশ
চাঁদাবাজি ঠেকাতে ওয়েবসাইট চালু করলেন পাটওয়ারী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
চাঁদাবাজি ঠেকাতে ওয়েবসাইট চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের জামায়াত জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। অবশেষে সেই কথা রাখলেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের এই প্রতিদ্বন্দ্বী।
বুধবার নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
পাটওয়ারী জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত chandabaaj.com ওয়েবসাইটটি এখন লাইভ হয়েছে। আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার পথ সহজ হয়। আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: dailyamardesh.com

