Bd বাংলাদেশ

জাহেদ উর রহমানকে প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসমিুল গণি।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘Rules of Business, 1996’-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নির্ধারিত দপ্তরে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং প্রতিমন্ত্রীর সমপর্যায়ের সুযোগ-সুবিধা ভোগ করবেন।

তথ্যমতে, ডাঃ জাহেদ উর রহমান একজন রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক। শিক্ষাজীবনে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ সম্পন্ন করেন। জাহেদ উর রহমান ‘জনপ্রিয়তম লেখকের মৃত্যু বিক্রির গল্প’ নামে বইও লিখেছেন।

এদিকে মঙ্গলবারের ওই প্রজ্ঞাপনে উল্লেখিত মন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্তরা হলেন- মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মোঃ ইসমাইল জবিউল্লাহ ও ডঃ রাশেদ আল মাহমুদ তিতুমীর। অন্যদিকে ডাঃ জাহেদুর রহমানসহ প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্তরা হলেন- হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, ডঃ মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button