Bd বাংলাদেশ

বিএনপির দুর্গে ভাঙন, জয়পুরহাট–১ আসনে জামায়াতের চমক, দুই আসনে নিরঙ্কুশ জয়

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জয়পুরহাট প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জেলার দুইটি সংসদীয় আসনের মধ্যে একটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং অন্যটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয় অর্জন করেছে।দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় জামায়াতের বিজয়কে ঘিরে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও রাজনৈতিক চমক সৃষ্টি হয়েছে।জয়পুরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুল রহমান সাঈদ দাঁড়িপাল্লা প্রতীকে মোট ১,৬৫,১৯২ ভোট পেয়ে ৯,৮৮৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. মাসুদ রানা প্রধান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৫৫,৩০৯ ভোট।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে—এই আসনের মোট ১৫২টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে।অন্যদিকে জয়পুরহাট–২ আসনে বিএনপির প্রার্থী মো. আব্দুল বারী ধানের শীষ প্রতীকে ১,৫৮,০৬৫ ভোট পেয়ে ৬৫,৫৪৮ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস. এম. রাশেদুল আলম সবুজ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২,৫১৭ ভোট।এ আসনের মোট ১০৫টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর নিশ্চিত করেছে।দুই আসনের ফলাফল ঘোষণার পর সংশ্লিষ্ট এলাকায় বিজয়ী প্রার্থীদের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ–উচ্ছ্বাস দেখা যায়। কোথাও কোথাও মিছিল ও স্লোগান অনুষ্ঠিত হয়।তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতা ও টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।একদিকে জয়পুরহাট–২ আসনে বিএনপি বড় ব্যবধানে জয় ধরে রাখলেও, অন্যদিকে জয়পুরহাট–১ আসনে জামায়াতের বিজয় স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: mirrornews24.net

Leave a Reply

Back to top button