Bd বাংলাদেশ

দিরাই-শাল্লার মানুষের প্রতি যে বার্তা দিলেন শিশির মনির

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

পরাজয়ের পর নিজ সংসদীয় আসন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শিশির মনির।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া সাতটায় নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে এমন বার্তা দিয়েছেন তিনি।

পোস্টে শিশির মনির বলেন, প্রিয় দিরাই-শাল্লাবাসী। আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আশা করি অচিরেই আপনাদের সাথে দেখা হবে-কথা হবে। দিরাই-শাল্লার জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ।

এর আগে গতকাল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী সুনামগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীর কাছে ৩৬ হাজার ৩০২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন শিশির মনির। পরাজয়ের খবর নিশ্চিত হওয়ার পর তিনি নির্বাচিত প্রার্থীকে অভিনন্দন জানান।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নাসির উদ্দিন চৌধুরী ৯৯ হাজার ৫২২ ভোট পেয়েছেন। অপরদিকে শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button