৩০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আমীরে জামায়াত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ঢাকা-১৫ আসনে (মিরপুর-কাফরুল) ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রাথমিক ফলাফলে ব্যবধান কম থাকলেও কেন্দ্রের সংখ্যা বাড়ার সাথে সাথে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খানের চেয়ে ব্যবধান অনেক বাড়িয়ে নিয়েছেন।
সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডা. শফিকুর রহমান পেয়েছেন ১৭,৪৫৪ ভোট। অন্যদিকে, ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ১২,৯২৩ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রগুলোর ফলাফলে ডা. শফিকুর রহমান তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪,৫৩১ ভোটে এগিয়ে আছেন।
এর আগে মাত্র ১টি কেন্দ্রের ফলাফলে ডা. শফিকুর রহমান ১,৩১০ ভোট পেয়ে এগিয়ে ছিলেন এবং শফিকুল ইসলাম খান পেয়েছিলেন ১,০৭৫ ভোট। এই আসনে মোট ১২৭টি কেন্দ্রের ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হচ্ছে। ১২৪টি কেন্দ্র থেকে প্রাপ্ত পূর্ণাঙ্গ ফল প্রকাশিত হলে এই আসনের চূড়ান্ত বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সারা দেশে আজ উৎসবমুখর পরিবেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং বর্তমানে গণনা চলছে। উল্লেখ্য যে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন।

