‘১৭ বছর পর ভোট দিতে পেরে ঈদের মতো আনন্দ লাগছে’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
‘গত ১৭ বছর ভোট দিতে পারিনি। সর্বশেষ ২০২৪ সালে ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়েছি তা-ও দিতে পারিনি। তখন খুবই বিশৃঙ্খলা ছিল, হুমকি ধমকি ছিল। এবার এসবের কিছুই নেই। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আমার কাছে ভোটের আনন্দ যেন ঈদের আনন্দ।’
লাঠি ভর দিয়ে দুপুর ১২টায় ভোটাধিকার প্রয়োগ করতে আসেন ৭৬ বছর বয়সী বৃদ্ধ নুরুল বাকী। তিনি সকাল সাড়ে ১০টা নাগাদ চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের কালা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পর এ কথাগুলো বলেন তিনি।
জানা গেছে, এ আসনে প্রার্থী রয়েছে ৭জন। প্রতিদ্বন্দ্বীতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আসম আঃ রব) মনোনীত প্রার্থী একেএম আবু ইউসুফ।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সোমাইয়া আক্তার বলেন, মিরসরাইয়ে সব কয়টি ভোট কেন্দ্র সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedailycampus.com

