Bd বাংলাদেশ

হাদি ভাইয়ের ভোট আপনাকে দিছি, নাসীরুদ্দীন পাটওয়ারীকে ভোটাররা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোটারদের মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতি সমর্থন দেখা যাচ্ছে। অনেক ভোটার তাকে জানিয়েছেন, “শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোট আমরা আপনাকে দিচ্ছি।” এ সময় তারা শহীদ হাদির হত্যার বিচার দাবি করেছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, শাপলা কলি প্রতীকে বেশি সিল পড়ার কারণে কিছু ভোটার ভয় পাচ্ছে এবং ভোটকেন্দ্র ত্যাগ করার চেষ্টা করতে পারে। তিনি বলেন, ভোটারদের ৯০ মিনিট ধরে কেন্দ্রে থাকার পরামর্শ দেওয়া হবে, ভয় পাবেন না।পাটওয়ারী বলেন, “আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, ঢাকা-৮ আসনে শাপলা কলির বিরুদ্ধে বিজয় হবে। তবে এটি আমার নয়, শহীদ ওসমান হাদি ভাইয়ের বিজয়। অনেক ভোটার বলেছেন, শহীদ হাদির ভোটটা আপনাকে দিচ্ছি। তার হত্যার বিচার আমাদের করতে হবে।”তিনি আরও বলেন, “জালেমদের আমরা বাংলার জমিন থেকে উচ্ছেদ করব এবং মজলুমদের অধিকার প্রতিষ্ঠা করব। এখানে কোনো নয়-ছয় নেই। যে যত প্রভাবশালী হোক না কেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না।”নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, সারা দেশে ১১-দলীয় জোটের প্রার্থীরা ভালো অবস্থানে আছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে তাদের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগও তোলেন। এর আগে তিনি বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের দিকেও হামলা ও ভোট ডাকাতির অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: mirrornews24.net

Leave a Reply

Back to top button