Bd বাংলাদেশ

বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে: রুমিন ফারহানা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় নিজ এলাকায় ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় রুমিন ফারহানা বলেন, ‘আশুগঞ্জের ৮টি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে দুপুরে তারা সিল মারার পায়তারা করছে বলে আমার কাছে খবর এসেছে। আমি সেনাবাহিনী, পুলিশ ও ডিসি সবার কাছে আমি এই কেন্দ্রগুলোর নামগুলো পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়।’

তিনি আরও বলেন, ‘রাতে আমার একজন কর্মী পাহারায় ছিল। তাদের দুইজনকে বিনা কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আমার নোয়াগাও ইউনিয়নের। ডিসি মহোদয়ের সাথে কথা বললাম। আমার মনে হয়েছে ওনাকে ভুল বুঝানো হয়েছে। সে এখন থানায় আছে। বিভিন্ন যায়গায় তারা সিল মারার চেষ্টা করছে, বিশেষ করে আশুগঞ্জ।’

আরও পড়ুন: ঢাকার একটি ভোটকেন্দ্রে আড়াই ঘণ্টায় ১৪৭ ভোট

এবারের নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি যদি নির্বাচনে জয় লাভ করেন এবং তারপর বিএনপি যদি তার সমর্থন চায়, তাহলে তিনি কী করবেন? সাংবাদিকরা জানতে চাইলে তিনি উত্তরে বলেন, ‘দেখা যাক, আমি জিতি আগে।’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button