Bd বাংলাদেশ

বিএনপির পক্ষে ‘ভুয়া’ নিউইয়র্ক টাইমসের নিউজ ছড়াচ্ছে প্রথম আলো!

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

কালকে থেকে ফেসবুকে ‘দ্য নিউইয়র্ক এডিটোরিয়াল’ এর বরাতে একটা খবর দেখছিলাম ফেসবুকে। আজকে দেখলাম প্রথম আলো সেই সংবাদমাধ্যমের বরাতে বেশ দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে।

‘দ্য নিউইয়র্ক এডিটোরিয়াল’ নাম এবং আলোচনা দেখে মনে হলো যে, সম্ভবত নিউইয়র্ক টাইমস গ্রুপের কোন সিস্টার কনসার্ন হয়তোবা!

পরে সাইটে ঢুকে একটু খুঁজে পেলাম, ওয়েবসাইটটির এডিটরিয়াল বোর্ডে মূলত বাংলাদেশি কয়েকজন সাংবাদিক আছেন। এর মধ্যে বোর্ডের এডভাইজরদের অন্যতম হলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস এডভাইজর জনাব সালেহ শিবলী।

রিপোর্টটি ফ্যাক্ট বেইজড। গত কিছুদিনে কয়েকটি জরিপের রেজাল্টের ওপর বিশ্লেষণ। ভাল রিপোর্ট। ওয়েবসাইটের অন্যান্য রিপোর্টগুলো মানও খারাপ না। প্রবাসে থাকা বাংলাদেশি সাংবাদিকদের উদ্যোগে চালিত অন্যান্য সংবাদ পোর্টালগুলোর মধ্যে এটিকে ব্যতিক্রমী মনে হয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bdtoday.net

Leave a Reply

Back to top button