Bd বাংলাদেশ

জয় বাংলা স্লোগান দিয়ে নাশকতার চেষ্টা, ধাওয়া খেয়ে মোটরসাইকেল রেখে পালালেন আওয়ামী লীগ নেতা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে জয় বাংলার স্লোগান দিয়ে নাশকতার চেষ্টাকালে ধাওয়া খেয়ে ২টি মোটরসাইকেল ফেলে রেভে পালিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌঁনে ৯টার সময় বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতাক্ষদশীরা জানান, আওয়ামী লীগের কিছু লোকজন জড়ো হয়ে শ্রীরামপুর বাজারের পাশে যুবলীগের ব্যানার লাগিয়ে মুখে মুখোশ পরে মশাল মিছিল করে বালিয়াকান্দি-মধুখালী সড়ক অবরোধ করে নাশকতার চেষ্টা করে। এসময় বাজারের লোকজন তাদের ধাওয়া করলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

জামালপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক মীর মনিরুজ্জামান বাবু বলেন, নির্বাচনের একদিন আগে আওয়ামী লীগের লোকজন নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এ নাশকতার চেষ্টা।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাংচুর করা ২ টি মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার সাথে যারা জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button