Bd বাংলাদেশ

জামায়াতের গণজোয়ার দেখে পায়ে পাড়া দিয়ে ঝগড়ার চেষ্টা করছে বিএনপি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

পাবনা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, জামায়াতের গণজোয়ার দেখে বিএনপির লোকজন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন। বিএনপির সন্ত্রাসীরাপাবনা-১ (সাঁথিয়া) নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের হুমকি ও মারপিট করছেন।

বুধবার (১১ ফেব্রয়ারি) দুপুরে সাঁথিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

এ সময় তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে শামসুর রহমানের শ্যালক শামীম আমার সমর্থকদের মারপিট করেছেন। এ ঘটনায় ৪-৫ জন আহত হয়েছেন। আহতদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ধানের শীষের সমর্থকরা দাঁড়িপাল্লার সমর্থকদের মারপিট করে নিজেরাই আবার থানায অভিযোগ করেছেন।

নাজিবুর রহমান মোমেন বলেন, ধানের শীষের প্রার্থী শামসুর রহমানের নিজ এলাকায় দাঁড়িপাল্লার সমর্থক ও কর্মীদের রাস্তাঘাটে ও বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে।

তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কমকর্তার উদ্দেশে বলেন, আপনারা অবাধ, সুষ্ঠু ও নিরেপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আমার লোকও যদি কোনো আইন বহির্ভূত কাজ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেবেন।

সকল ভোটারদের উদ্দেশে নাজিবুর রহমান মোমেন বলেন, আপনারা ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে ভোটকেন্দ্রে গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailynayadiganta.com

Leave a Reply

Back to top button