Bd বাংলাদেশ

যৌথবাহিনীর হাতে আটক ৭ বিএনপি কর্মী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের ঈদগাঁওয়ে দুই দফা অভিযানে যৌথবাহিনীর হাতে সাত বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ও আজ বুধবার বিকালে তাদের আটক করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনকালে আজ বিকালে উপজেলার ইসলামপুর ইউপির ৬ নং ওয়ার্ড পূর্ব নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকা থেকে এম জিয়াউল হক, আরাফাত ও সাজ্জাদ নামের তিনজন এবং আগের দিন মঙ্গলবার রাতে ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা কেন্দ্র এলাকা থেকে আরো চারজনকে আটক করে থানায় সোপর্দ করে যৌথবাহিনী । সংশ্লিষ্ট সেনা সূত্রও নাটকের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আটককৃতরা চিহ্নিত বিএনপি কর্মী। তারা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রের সংরক্ষিত এলাকায় প্রভাব বিস্তার করে ব্যানার লাগাচ্ছিল। এ সময় টহলরত যৌথবাহিনী তাদের আটক করে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মজদার আটকের সত্যতা নিশ্চিত করে বলেছেন, পূর্বে আটককৃত চারজনকে দায়ীত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Leave a Reply

Back to top button