Bd বাংলাদেশ
‘৮ দলের সকলে ঐক্যবদ্ধ আছে, নির্বাচনের ব্যাপারে আরও কিছু দলের সঙ্গে আলোচনা চলছে’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
৮ দলের জোট এখনও ঐক্যবদ্ধ আছে বলে মন্তব্য করেছেন জাগপার সহ-সভাপতি ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।
তিনি লিখেন, ৮ দলের সকলে এখন পর্যন্ত ঐক্যবদ্ধ আছে। সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আরও কিছু দলের সঙ্গে আলোচনা চলছে। কোনো সংবাদে বিভ্রান্ত হবেন না।
উল্লেখ্য, কিছু মিডিয়ায় ৮ দলের জোটে থাকছে না চরমোনাই পীর ও মামুনুল হক এ নিয়ে নিউজ করা হয়। এছাড়া এনসিপি এ জোটে যাচ্ছে বলে গুঞ্জন শুনা যাচ্ছে বলেও কিছু মিডিয়া নিউজ করে। এরই পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন রাশেদ প্রধান।
বার্তা বাজার/এস এইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com
