Bd বাংলাদেশ

অচেনা শফিকুর রহমানই এখন বাংলাদেশের নেতৃত্বের দৌড়ে এগিয়েঃ রয়টার্স

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই অনেকটা প্রান্তিক পর্যায়ে ছিলেন ডা. শফিকুর রহমান। এখন রাজধানী ঢাকার দেয়াল আর বিলবোর্ডগুলোতে শোভা পাচ্ছে তার শ্মশ্রুমণ্ডিত চেহারার ছবি। ৬৭ বছর বয়সি এই চিকিৎসক ও জামায়াতে ইসলামীর আমির প্রায় অচেনা থেকে এখন প্রধানমন্ত্রী পদের একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।

ভোটে জামায়াতের নেতৃত্বাধীন জোটের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপির, যারা আগে জামায়াতে ইসলামীর মিত্র ছিল। ২০২৪ সালে জেন-জি নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে সাবেক স্বৈরশানক শেখ হাসিনাকে উৎখাত করার পর বাংলাদেশ ১২ ফেব্রুয়ারি তাদের প্রথম জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Leave a Reply

Back to top button