Bd বাংলাদেশ

জামায়াত কর্মীদের উপর হামলা বিএনপি প্রার্থীর নেতাকর্মীদের

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া এলাকার বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াত নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে চালানো ওই হামলা গাড়িও ভাংচুর করা হয়।

হামলায় আহত তারেক রহমান জানান, চাকু দিয়ে দুই জনকে স্টেপ করা হয়। এছাড়াও আমাদের কয়েকজন তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন।

এদিকে জুড়ী বাজারে বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর বাসার সামনে আরও ৩ জন দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন অভিযোগ করেন জামায়াত কর্মীরা। এতে আব্দুল্লাহ নামে একজন আহত হন বলে জানা গেছে।

এবিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু বলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমানসহ কয়েকজন শিলুয়া এলাকায় যান। সেখানে গিয়ে টাকা বিতরণ করার চেষ্টা করলে আমার নেতাকর্মীরা বাঁধা দেয়। এদিকে আরও কয়েকজন আমার বাসার সামনে হামলা করার চেষ্টা করে। আমি ইউএনওকে বিষয়টি অবগত করেছি।

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে আমাদের উপর হামলা হয়। আমি নিজেও আহত হয়েছি তাদের হামলায়।

জুড়ী উপজেলা নির্বাহি কর্মকর্তা মারুফ দস্তেগীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। গেলে আপনাদেরকে বলতে পারব সেখানে কী ঘটেছে।

নাহিদ-আখতারসহ এনসিপির শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দিবেন

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button