Bd বাংলাদেশ

সিলেটের মোড়ে মোড়ে ঝুলছে ব্যানার, লেখা ‘দাদু ইজ কামিং’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নির্বাচনি জনসভায় যোগ দিতে আজ সিলেটে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াত আমিরকে স্বাগত জানিয়ে ‘দাদু ইজ কামিং, আওয়ার নেক্সট প্রাইম মিনিস্টার ইনশাআল্লাহ’ এমন ব্যতিক্রম ব্যানার টাঙানো হয়েছে নগরীর মোড়ে মোড়ে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

সিলেটের সমাবেশের আগে তিনি নিজ জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়া ও হবিগঞ্জে সমাবেশ করবেন। এরপর হেলিকপ্টারযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন। জনসভায় সিলেট-সুনামগঞ্জের ১১ জন সংসদ সদস্য প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তিনি।

এদিকে ডা. শফিকুর রহমানের আগমনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করছে। জামায়াত আমিরকে স্বাগত জানিয়ে নগরের মোড়ে মোড়ে টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুন। ‘দাদু ইজ কামিং, আওয়ার নেক্সট প্রাইম মিনিস্টার ইনশাআল্লাহ’ এমন ব্যতিক্রম ব্যানার টাঙানো হয়েছে নগরীর মোড়ে মোড়ে। জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জামায়াত।

এরই মধ্যে সিলেট আলিয়া মাদরাসা মাঠে জনসভার মঞ্চ প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। পুরো মাঠ বালু ও পানি দিয়ে প্রস্তুত করা হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতি দেখতে সিলেট আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। এসময় তার সঙ্গে এসএমপি ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bdtoday.net

Leave a Reply

Back to top button