Bd বাংলাদেশ

কত ভোট পেলেন মাহফুজ আলমের ভাই

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন তিনি। শাপলা কলি প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট। আসনটিতে জয় লাভ করেছেন বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৮৬ হাজার ৮১১ ভোট।

লক্ষ্মীপুর-১ আসনটি রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে মোট ভোটার ২৮১৩০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪৪৬৫৮ জন, নারী ভোটার ১৩৬৬৪৪ জন। আসনটিতে সর্বমোট ভোট প্রাদন হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৪ টি। বৈধ ভোটের সংখ্যা: ১ লাখ ৫৩ হাজার ৬০০।

আসনটিতে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ জাকির হোসেন পাটওয়ারী পেয়েছেন ১০ হাজার ৮৮০ ভোট, লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ পেয়েছেন ৪১০ ভোট, মই প্রতীকে বাসদের প্রার্থী মোঃ বিল্লাল হোসেন পেয়েছেন ১৯৭ ভোট, সিংহ প্রতীকে এনডিএম-এর প্রার্থী মোঃ আলমগীর হোসাইন পেয়েছেন ১০৫ ভোট ও ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ কাউছার আলম পেয়েছেন ১১৪ ভোট।

কত ভোট পেলেন মাহফুজ আলমের ভাই মাহবুব আলম

ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন তাসনিম জারা।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button