১৯০ আসনে জয়ের পথে জামায়াত, গোয়েন্দা জরিপে চাঞ্চল্য

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জল্পনা তুঙ্গে। নির্বাচন শুরুর সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়েছে একাধিক জরিপের ফল, যেগুলোতে ক্ষমতার লড়াইয়ে এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে।এর ধারাবাহিকতায় সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার জরিপে দেখা গেছে, ৩০০ আসনের জাতীয় সংসদে বড় ধরনের সাফল্য পেতে পারে জামায়াতপন্থী দলগুলো। প্রতিবেদনে বলা হয়েছে, ১১ দলীয় জোট সম্ভাব্যভাবে ১৭০ থেকে ১৯০টি আসনে জয়ী হতে পারে, যা সরকার গঠনে বড় সুবিধা দিতে পারে।জরিপ অনুযায়ী, এককভাবে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ১৯০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রাখছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিএনপি, যারা ৯৪টি আসনে জয়লাভ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেতে পারে ৮টি আসন, খেলাফতে মজলিশের সম্ভাব্য আসন ৩টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসনে জয়ী হতে পারে।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের চূড়ান্ত ফল মাঠ পর্যায়ের পরিবেশ, জোট রাজনীতি ও ভোটার উপস্থিতির ওপর নির্ভর করবে, তাই সমীকরণ নির্বাচন যত এগোচ্ছে তত পরিবর্তিত হচ্ছে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: mirrornews24.net

