ভোটকেন্দ্রে আসতে বাঁধা দিচ্ছে বিএনপি: সংঘর্ষে আহত ১৫

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
মেহেরপুরের মুজিবনগর জয়পুর গ্রামে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা প্রদান করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জামায়াত বিএনপির ৫ জন সমর্থক আহত হয়েছে।
অন্যদিকে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বিএনপির সর্মথকদের হামলায় জামায়াতের ১০ জন কর্মী সমর্থক আহত হয়েছে। এসময় দুইজনকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা দুটি ঘটে।
জয়পুর গ্রামে আহতরা হলেন- বিএনপি সর্মথক আশাদুল ও জামায়াত সর্মথক -বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। এসময় ঘটনাস্থল থেকে জামায়াত কর্মীকে আটক করে পুলিশ। আটকৃতরা হলেন- শহিদুল ও আশরাফ হোসেন।
অন্যদিকে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বিএনপি সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে ভোটারদের বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন জামায়াতের কর্মী সমর্থক আহত হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টায় মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে জয়পুর গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে যেতে বাধা প্রধানকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত সমর্থক দুই কর্মীকে আটক করে থানায় নেয়া হয়েছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র্যাব বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: npbnews.com

