Bd বাংলাদেশ

জামায়াতে যোগ দিলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি 

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতা মাহী হাওলাদার পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তিনি জামায়াতের সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্ত হন।

যোগদানকারী নেতা কমলনগর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির নূরউদ্দিন চৌধুরী, বর্তমান উপজেলা আমীর আবুল খায়ের, উপজেলা সেক্রেটারি আকরাম হোসাইন প্রমুখ।

জামায়াত নেতারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যাশা থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন।

ছাত্র অধিকার পরিষদের নেতা মাহি যোগদানও সেই ধারাবাহিকতার অংশ। তারা আশা প্রকাশ করেন, নতুন সদস্যদের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

যোগদানকারী ছাত্র নেতা মাহী বলেন, আপনারা সবাই আমাকে চেনেন, আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কমলনগর উপজেলা শাখার সভাপতি পদে ছিলাম এবং দীর্ঘ অনেক বছর যাবত ছাত্র অধিকার পরিষদে কাজ করে আসছিলাম।

আসলে ছাত্র অধিকার পরিষদ ১৮ এর কোটা সংস্কার‌ আন্দোলনের থেকে উঠে আসা দল। যে সময় আওয়ামী ফ্যাসিবাদের জন্য বাংলাদেশের বড় রাজনৈতিক দল যেমন বিএনপি জামায়াত কোনঠাসা ছিলো, কথা বলতে পারতো না তখন ছাত্র অধিকার পরিষদ রাজপথে অন্যায়ের প্রতিবাদ করতো।

এইজন্য এর থেকে অনুপ্রাণিত হয়ে ১৮ এর কোটা সংস্কার‌ আন্দোলনে‌‌ সফলতা পাওয়ার পর রাষ্ট্র সংস্কার আন্দোলনে যুক্ত হওয়ার জন্য এই দলে যোগ দেই এবং বিগত কয়েক বছর ধরে আন্দোলন সংগ্রাম করে যাই এই সংগঠনের মধ্য দিয়ে।‌

সংগঠনটি ২৪ এর আন্দোলন পর্যন্ত ব্যাপক ভূমিকা রেখেছিলো দেশের স্বার্থে। ‌ কিন্তু অনেকদিন যাবত লক্ষ্য করছি আমার সাবেক সংগঠন গণঅধিকার কের পরিষদ তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে, জনগণের মেনডেটের বিপক্ষে কথা বলছে কাজ করছে।

এটি আমার আদর্শের পরিপন্থী। এইজন্য আমি ইতিমধ্যে ইতিমধ্যে কমলনগর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি পদ সহ সাধারণ সদস্য পদ থেকে পদত্যাগ করেছি‌।

এবং বাংলাদেশ জামায়াত ইসলাম সংগঠনটির কার্যক্রম আমার ভালো লেগেছে। ইতিমধ্যে তারা তরুন প্রজন্মের আস্থা জয় করে নিয়েছে, ৫ টি ছাত্র সংগঠন নির্বাচনে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন নিরঙ্কুশ জয় লাভ করেছে।

আশা করছি এভাবে পুরো দেশের আস্থা অর্জন করতে সক্ষম হবে, সবসময় জনগণের পক্ষে কাজ করবে এবং ঘুষ দুর্নীতি, অনিয়ম হত্যা এসব রুখে দিবে।

আজকে থেকে আমি জামায়াত ইসলামের একজন কর্মী আলহামদুলিল্লাহ এবং সারাজীবন আমার সর্বোচ্চ টুকু দিয়ে দেশের জন্য ইসলামের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামে কাজ করে যাবো ইনশাল্লাহ।

এ বিষয়ে ছাত্র অধিকার ও গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: npbnews.com

Leave a Reply

Back to top button