Bd বাংলাদেশ
ভোট হত ২০২৯ সালেঃ বিএনপি পেত ৬ আসন ও জামায়াত পেত ১ আসন

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জামায়াতসহ ২০ দলীয় জোট আসন পেয়েছিল মাত্র ৬টি। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার ওই নির্বাচনই ছিল প্রথম। সেটি মধ্যরাতে অনুষ্ঠিত হলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন ভোট সুষ্ঠু হচ্ছে এবং নৈশভোটের পর বিএনপি শপথ নিয়ে সংসদেও গিয়েছিল।
বর্তমানে আওয়ামী লীগ বিহীন নির্বাচন বলে বিএনপি ও জামায়াত উভয় দল অতীত কীর্তি মুছে দিয়ে কাঁদা ছোড়াছুড়ি করছে। অন্যের সন্তান শহীদ হয়ে জায়গা না দিলে ভোট হত ২০২৯ সালে এবং বিএনপি পেত ৬ আসন ও জামায়াত পেত ১ আসন। তারেক রহমান অবশ্য বিদেশেই থাকতেন। মজার ব্যাপার হলো তখন জুলাইয়ের শহীদরা, এমনকি শহীদ শরীফ ওসমান হাদিও বেঁচে থাকতো।
খোমেনি এহসান

