Bd বাংলাদেশ

তারেক রহমানের জন্য সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে: মির্জা ফখরুল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমগ্র জাতি আজকে উন্মুখ হয়ে আছে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সম্পূর্ণ একটি নতুন রাজনৈতিক যে পরিস্থিতি সেখানে তারেক রহমান নতুন বার্তা নিয়ে আসছেন।

শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দলের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মানুষকে জাগিয়ে তুলবার জন্য বাংলাদেশের ইতিহাসে একটা নতুন সূর্যোদয় হবে এই আশা সবার।

তিনি বলেন, আমাদের সেই মহীয়সী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আজ স্মরণ করতে চাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সৃষ্টির জন্য। তিনি সকল গণতান্ত্রিক দলগুলোকে, মানুষগুলোকে, শক্তিগুলোকে একত্রিত করেছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button