বিএনপির সন্ত্রাসীরা আমাকে রড দিয়ে মেরেছে: হান্নান মাসউদের স্ত্রী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
নোয়াখালী-৬ (আসন) জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেদনী। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে জেদনী লেখেন, আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে। আমাকে মারার ভিডিও যে ধারণ করেছে, তার ফোন ভেঙে ফেলছে। আমার দেবরকে কয়েকজন মিলে একসাথে মারছে। প্রশাসন নিষ্ক্রিয়!
একই ঘটনার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ফেসবুক একাউন্টে লেখেন, এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী (নোয়াখালী ৬ হাতিয়া) জনাব হান্নান মাসুদের স্ত্রীর উপর বিএনপির সন্ত্রাসীদের হামলা। ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময় তার উপর লোহার রড দিয়ে আক্রমণ করা হয়।
তিনি বলেন, হামলার দৃশ্য ধারণ করার সময় তার কাছ থেকে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তা পরিলক্ষিত করা গেছে। এছাড়াও ভোটারদের কেন্দ্রে এসে ভোট দিতে পথে পথে বাধা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অবিলম্বে কেন্দ্র থেকে সন্ত্রাসীদের গ্রেফতার ও ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedhakadiary.com

