Bd বাংলাদেশ

মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে এনসিপির এজেন্টকে বাধার অভিযোগ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শুরুর আগে রাজধানী ঢাকার ‘মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ’ কেন্দ্রে এনসিপি প্রার্থীর এক এজেন্টকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

সকাল সোয়া সাতটার দিকে প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও ‘শাপলা কলি’ প্রতীকের এজেন্ট গোলাম মোস্তফাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তার দাবি, ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থকেরা তাকে বাধা দেন। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

পরে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে সকাল ৭টা ৪০ মিনিটের দিকে তাকে কেন্দ্রে প্রবেশের সুযোগ করে দেয়।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান যে, বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। সেনাবাহিনীর হস্তক্ষেপের পর কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedhakadiary.com

Leave a Reply

Back to top button