‘আ.লীগ থেকে আসা গণঅধিকার নেতাকর্মীরাই হামলায় জড়িত’— হাসান মামুন

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–এ পটুয়াখালী-৩ আসনে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন অভিযোগ করেছেন, গলাচিপা-দশমিনা এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের বড় অংশই আওয়ামী লীগ থেকে গণঅধিকার পরিষদ–এ যোগ দেওয়া কর্মী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে দেওয়া একাধিক ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন। একটি পোস্টে হাসান মামুন উল্লেখ করেন, গলাচিপা-দশমিনার চর কাজল, ডাকুয়া ও চিকনিকান্দিসহ বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের ওপরও শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ পেয়েছেন।
আরেক পোস্টে তিনি দাবি করেন, এলাকায় যারা বিএনপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন, তাদের প্রায় সবাই পূর্বে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা অভিযুক্ত পক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedhakadiary.com

