Bd বাংলাদেশ

তারেক রহমানকে পেছনে ফেলে এগিয়ে গেলেন খালিদুজ্জামান

ঢাকা-১৭ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার লড়াইয়ে প্রাথমিক ফলাফলে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। শুরুতে এগিয়ে থাকলেও ১৪টি কেন্দ্রের সবশেষ প্রাপ্ত ফলাফলে তারেক রহমানকে পেছনে ফেলেছেন জামায়াত প্রার্থী খালিদুজ্জামান।

মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত প্রাপ্ত ১৪টি কেন্দ্রের ফল অনুযায়ী, জামায়াত মনোনীত প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন ৭,৭৫৬ ভোট। অন্যদিকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন ৬,৮৪৮ ভোট।

এর আগে মাত্র ১টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান ৬৪৫ ভোট পেয়ে এগিয়ে ছিলেন, যেখানে খালিদুজ্জামানের ভোট ছিল ৩০৮। তবে ১৪ কেন্দ্রের আপডেটে ভোটের ব্যবধান কমিয়ে তারেক রহমানের চেয়ে ৯০৮ ভোটে এগিয়ে রয়েছেন খালিদুজ্জামান।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, এই আসনে মোট ১২৪টি কেন্দ্রের ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। বাকি কেন্দ্রগুলোর ফল প্রকাশ পেলে চূড়ান্ত বিজয়ী সম্পর্কে ধারণা পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ এই আসনে জয়-পরাজয় নিয়ে সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে ব্যাপক কৌতুহল বিরাজ করছে।

Leave a Reply

Back to top button