Bd বাংলাদেশ

নেত্রকোনায় সেনাবাহিনীর হাতে বিএনপি নেতা আটক

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নেত্রকোনা-৫ আসনের পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন বিএনপি সভাপতি মো. সোলায়মান হোসেন (৫৬)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জারিয়া এলাকায় তাকে আটক করে সেনাবাহিনী।

আটককৃত সোলায়মান হোসেন উপজেলার জারিয়া ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

তার আটকের বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন, পূর্বধলা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আনিছুর রহমান খান।

নেত্রকোনা ৫টি আসনের ৬৭৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে যথাসময়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বেড়েছে।

জেলায় মোট ভোটার রয়েছেন ২০ লাখ ৪৪ হাজার ৭৩১ জন। এর মধ্যে ১০ লাখ ৩৭ হাজার ২২২ জন পুরুষ ভোটার, ১০ লাখ ৭ হাজার ৪৬৯ জন নারী ভোটার ও ৪০ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন। ৬৭৬ টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৮'শত ৪৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: npbnews.com

Leave a Reply

Back to top button